পুলিশ এসোসিয়েশনের সেক্রেটারীকে গাজীপুরে সংবধনা ও বনভোজন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর পুলিশ সদস্যদের বনভোজন ও পুলিশ এসোসিয়েশনের সেক্রেটারীকে পুলিশ সুপারকে সংবধনা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলার কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী বেসরকারী রির্সোটে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি সাবেক এমপি কাজী মোজাম্মেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সার্ভিস পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজীপুর পুলিশ সুপার মোহম্মদ হারুন অর রশীদ বিপিএম,পিপিএম বার, জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র এডভোকেট আজমত উল্লা খান, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গাজীপুর এসপির সহধমীর্নি শিরিন হারুন,মিজানুর রহমান,আলিমউদ্দিন বুদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভাশেষে র্যাফেল ড্র, সাংকৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলার মধ্য দিয়ে দিন ব্যাপী পুলিশ সদস্য ও পরিবারের দিন কাটে। এসময় পুলিশ সুপারকে ফুল ও ক্রেট দিয়ে সংবধনা দেয়া হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 