টঙ্গীতে বীমার মৃত্যু দাবির চেক হস্তান্তর
টঙ্গী প্রতিনিধি : ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রগতি লাইফ ইন্সরেন্স যৌথ উদ্যোগে পোশাক শ্রমিকদের মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার টঙ্গীর সাতাইশ এলাকায় ঐশি ফ্যাশন লি: এর পোশাক শ্রমিক নিজাম উদ্দিনের মৃত্যুতে তার স্ত্রী স্বপ্না আক্তারের কাছে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐশি ফ্যাশন্স লি: চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে পোশাক শ্রমিকদের মৃত্যু দাবি চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচি ব্যবস্থাপক এস কে মুজিবুল হক, ব্যবস্থাপক-ফিল্ড অপারেসন্স রেজভিনা পারভিন, আহমেদ ইবনে সেলিম, সার্ভিস সেন্টার ম্যানেজার মো: রিয়াজ উদ্দিন, ঐশি ফ্যাশন্স লি: চেয়ারম্যান মো: সোলায়মান, আবেদা মেমোরিয়াল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহার রুপক, মেডিকেল অফিসার, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম ডা: শরমি সাহাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ২০১৯ ইং তারিখে স্বাস্থ্য ও জীবন বীমা স্কীম গ্রহনকারী গাজীপুরা সাতাইশ এলাকার ঐশি ফ্যাশন্স লি: এ ইলেকট্রিশিয়ান কর্মরত মো: নিজাম উদ্দিন নামে একজন পোশাক শ্রমিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যু দাবির ২০,০০০ টাকার চেক তার নমিনিকৃত স্ত্রী স্বপ্না আক্তার কে হস্তান্তর করা হয়েছে।

দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু 