কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ করেছে সড়ক পরিবহন শ্রমিকরা
কালিয়াকৈর ব্যুরো : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা সড়ক পরিবহনের শ্রমিকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে কালিয়াকৈর বাসটার্মিনাল থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাংগাইল মহা সড়ক সহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে গিয়ে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান। দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য করেন, আতোয়ার সরকার, মোস্তফা মিয়া ও রেন্টএকার শ্রমিক সমিতির সাধার সম্পাদক মোঃ ওয়ারেজ মিয়া সহ আরো অনেকে ।
এ সময় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 