News Bangla 24 BD | টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪০ লক্ষ টাকা গুলি করে ছিনতাই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৪০ লক্ষ টাকা গুলি করে ছিনতাই


পোশাক কারখানার শ্রমিকদের বেতনের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে কারখানায় যাওয়ার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিল গেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে গুলিকরে ৪০লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। ৫/৬জনের ছিনতাইকারীরা দল একটি মাইক্রোবাস থামিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। উত্তরার আইএফআইসি ব্যাংক থেকে মাইক্রোবাসে করে টাকা নিয়ে গাজীপুরের বড়বাড়ী এলাকার ওয়েলস ফ্যাশন লিমিটেড কারখানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটায়। এ সময় ড্রাইভার শহীদুল হক, গার্মেন্টস কর্মকর্তা পারভেজ, আজাদ ,ইলিয়াসসহ ৫জন আহত হয়েছে। এদেও মধ্যে ইলিয়াস গুলিবিদ্ধ হয়েছে বলে জানান,টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার।অন্যদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো জানান,কারখানা কর্মকর্তারা ব্যাংকে চেকের পিছনে পুলিশ প্রয়োজন নেই বলে লেখা রয়েছে। দিনে-দুপুরে ৪০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় টঙ্গী এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকার ওয়েলস গার্মেন্টস লিঃ এর হিসাবরক্ষণ কর্মকর্তা পারভেজসহ ৫জন কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের মাসিক বেতনের জন্য ৪০লক্ষ টাকা উত্তরা আইএফআইসি ব্যাংক থেকে উত্তোলন করে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৬-০৪৭৫) যোগে বড় বাড়ি কারখানায় যাওয়ার পথে টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছলে ৫/৬ জনের একটি ছিনতাইকারী দল ট্রাফিক পুলিশের ছন্দবেশে মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে ড্রাইভার শহীদুল হক গাড়িটি থামানোর সাথে সাথে ছিনতাইকারীরা অতর্কিতে গাড়ির আরোহীদের লক্ষ্য করে পর পর ৫/৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মাইক্রোবাসের সামনের গ্লাসসহ পাশের গ্লাস ভেঙ্গে যায়। এরপর ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। টঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ