ঝিনাইদহে মহাসড়কে হাইড্রলিক হর্ণ বন্ধে অভিযান
তারেক জাহিদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ জব্দ ও অবৈধ থ্রী হুইলারে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এসময় প্রায় অর্ধ শতাধিক বাস,ট্রাক,থেকে নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ জব্দ,রেজিঃ বিহীন ৫ টি মোটরসাইকেল আটক,ইজিবাইকের টায়ার ফুটোকরন করা হয়। বৃহস্পতিবার ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা মহাসড়কের ছাগল ফার্মের পশ্চিমে এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিবুল,মোঃ জীবন,সেজান,শরিফুল ও তবিবুর। ঝিনাইদহ জেলার বারবার নির্বাচিত শ্রেষ্ঠ সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, ঝিনাইদহ পুলিশ সুপার স্যারের নির্দেশে মহাসড়কে অবৈধভাবে কোন থ্রী হুইলার যাতে চলতে না পারে এবং মানুষের শ্রবনশক্তির মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ অপসারণ করছি এর ফলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দূর্ঘটনা কম হবে। নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ,রেজিঃ বিহীন মোটরসাইকেল ও অবৈধ থ্রী হুইলার যাতে মেইন রোডে চলতে না পার তার জন্য ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে।

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 