News Bangla 24 BD | টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ড - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায়  শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক খুটি থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪৫/৫০টি তুলার গুদাম পুঁড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আতিকুর রহমান, ফায়ারকর্মী আবুল হোসেন ও মাহিদুল ইসলামসহ ৭ ব্যক্তি আগুনের কালেঅ ধোঁয়ায় গুরতর আহত হয়েছে।
জানা যায়, ওই এলাকার বর্জ্য তুলা মার্কেটের পাশে একটি বৈদ্যুতিক খুটিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন আশপাশের তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক ও শ্রমিকরা।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে তুসুকা ফ্যাশন গার্মেন্টের পাশের একটি বৈদ্যুতিক খুটিতে ট্রান্স ফরমা বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পরই তুলার গুদামপট্টি সংলগ্ন আরো একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে আগুনের ফুলকি একটি গোডাউনের উপর ছিটকে পড়ে। এতে মুহুর্তে মধ্যেই আগুনের লেলিহান শিখা তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়ে এবং এক ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের পরপর ৪ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় সাড়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের আরো ২ টি ইউনিট এসে প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে অঅনতে সক্ষম হয়। ইতিমধ্যে ৪৫/৫০টি তুলার গোডাউনে রক্ষিত তুলা, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে কালো ধোঁয়ায় ও অক্সিজেনের অভাবে ৩ জন ফায়ারকর্মীসহ ৭জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ওই এলাকায় সিটি কর্পোরেশনের নিয়ম বর্হিভূত তুলা ও জুটের মার্কেট গড়ে তুলে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছে কতিপয় ব্যবসায়ীরা। এছাড়া প্রতিটি জুটের গোডাউনে সাবধানতা অবলম্বন না করায় প্রায় ওই এলাকার তুলঅ ও জুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়ে থাকে। যা কারো কাম্য নয়।
টঙ্গী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ডেসকোর পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল কিন্তু বিদ্যুৎ বন্ধ রাখা হয়নি। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। কো অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানায় টঙ্গী বিদ্যুৎ অফিস।
আগুনে ক্ষতিগ্রস্ত এ বি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ বাশার মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ব্যবসা চালাচ্ছি। আগুনে মেশিনপত্র, রক্ষিত তুলা ও গোডাউনের আসবাব পত্রসহ আমার প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমি কিভাবে পূরন করব তা বুঝে উঠতে পারছিনা। প্রতি বছর এই সময়ে রহস্যজনক ভাবে তুলার গুদামে দুই, তিন বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (টঙ্গী-উত্তরা) মো. মানিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই মূহূর্তে ডাম্পিংয়ের কাজ করা হচ্ছে। আগুন যেন তুলার গুাদাম থেকে বস্তিতে ছড়িয়ে না পড়ে সে জন্য বিশেষভাবে তৎপর ছিলো ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ক্ষয়ক্ষয়তির পরিমান ও আগুন লাগার কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ