গাজীপুরে অবৈধ ইটভাটা বন্ধ :কৃষিতে উন্নয়নের স্বপ্ন দেখছেন কৃষকেরা
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে গাজীপুর সিটি কর্পোরেশ এলাকার সকল অবৈধ ইটভাটা বন্ধ হওয়ায় কৃষিতে উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকেরা।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়- আদালতের আদেশের পর পরিবেশ অধিদপ্তরের অভিযানের ফলে এলাকার বেশিরভাগ অবৈধ ইটভাটা এখন বন্ধ। এতে দীর্ঘ দিনের ফেলে রাখা জমিতে ফসল বুনছেন কৃষকরা। এর আগে ইটভাটার কারণে কোনো ফসলই হতো না এসব জমিতে।
গাজীপুর মহানগর ও জেলার ৫ টি উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া গড়ে উঠেছিলো প্রায় ৫ শতাধিক ইটভাটা। এর ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে কৃষি ও পরিবেশ। এ অবস্থায় দুমাসের অভিযানে ২৩০টি ইটভাটা বন্ধ কওে দেয় জেলা পরিবেশ অধিদপ্তর।
ইটভাটার মালিকরা বলেন, ইটভাটা ভাঙার পাশাপাশি মোটা অংকের জরিমানার ফলে লোকসানে পড়েছেন তারা।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস ছালাম সরকার এ প্রতিবেদককে বলেন, আদালতের রায়ের পর ইটভাটার বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
অবৈধ ইটভাটা বন্ধ হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ধোঁয়ার বদলে গাজীপুর থাকবে সবুজের সমারোহে ভরপুর।

দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় রোববার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
গাজীপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু 