গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুর প্রতিনিধি
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের র্বোডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ভিআইপি ২৭ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ রির্পোট রাত ৮টায় লেখা পযর্ন্ত নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম জানায়, নিহত পোশাক শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি। বাস পলাতক রয়েছে। লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 