News Bangla 24 BD | ঝিনাইদহে ৫ হাজার শিক্ষার্থীর কন্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ - News Bangla 24 BD
News Head
 হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে! হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

ঝিনাইদহে ৫ হাজার শিক্ষার্থীর কন্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ


তারেক জাহিদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৫ হাজার শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ। শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৫ সহ¯্র শিক্ষার্থীরা ক্ষুদে বঙ্গবন্ধু সেজে এই ভাষণ দেয়। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ খালেদা খানম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার। এসময় বক্তারা বলেন, আজ যারা এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিলো তারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে যেখানে কোন দুর্নীতি, শোষণ, নীপিড়ন থাকবে না। সোনার বাংলা গড়া ও বঙ্গবন্ধুর বার্তা বর্তমান প্রজন্মের মাঝে দিতেই আজকের এই আয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ