News Bangla 24 BD | শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা


মাগুরা প্রতিনিধি:: সংঘাত, সহিংসতা ও ভাঙচুরমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল-২০২৬। খেলায় শ্রীপুর উপজেলাবাসী দলকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে মাগুরা জেলা পুলিশ একাদশ। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি ছিল।
“ক্রীড়ায় আনে সম্প্রীতি, ক্রীড়ায় আনে বল, চল সবাই খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ম্যাচে অংশ নেয় মাগুরা জেলা পুলিশ একাদশ ও শ্রীপুর উপজেলাবাসী একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জেলা পুলিশের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও শৃঙ্খলাপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে একমাত্র গোলটি আদায় করে নেয় এবং ১-০ গোলের জয় নিশ্চিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের চর্চার অন্যতম ক্ষেত্র। যুবসমাজকে মাদক, অপরাধ ও সহিংসতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ী মাগুরা জেলা পুলিশ একাদশের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। উপস্থিত অতিথিরা ক্রীড়ার মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সংঘাত ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ