News Bangla 24 BD | ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে! হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই’র আয়োজনে শনিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল-হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, উপ-সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পিটিআই সুপার আতিয়ার রহমান। এসময় বক্তারা, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে পাঠদান ও শতভাগ বাংলা উচ্চারণ শেখানোর পরামর্শ প্রদাণ করেন। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ