কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবসের র্যালি ও আলোচনা
কালিয়াকৈর ব্যুরো চিফ : গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে উপজেলা চত্তরে র্যালি শেষে উপজেলা হলরোমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে , নারীর ক্ষমতায়নে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে নানা বিষয় আলোচনার মাধ্যমে কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগী হোসেন মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য আমেনা খাতুন, সাংবাদিক এমারত হোসেন, তথ্য আপা সুস্মিতা সেন।এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 