News Bangla 24 BD | ঝিনাইদহে চোরাই মোবাইলসহ আটক: ৬ - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকূপার পল্লী থেকে চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানা সুত্রে জানা গেছে গত ৮ ই জানুয়ারী শৈলকূপা থানা মুক্তিযোদ্ধা মার্কটের ভাই ভাই টেলিকোম থেকে তালা ভেঙ্গে চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লক্ষ্য টাকায় মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক নাজমুল হাসান চুরি হওয়া মাল উদ্ধারের জন্য শৈলকূপা থানায় অঙ্গতনামা ১৪ জনের নামে মামলা দায়ের করে। চুরিমাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করে। তার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে চুরি হওয়া ১২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় মোবাইল চুরির সাথে জড়িত থাকায় মাগুরা জেলার শালিকা উপজেলার জিতেন রায়ের ছেলে অমিত রায়,বাখরবা গ্রামের রাবিউল ইসলাম, রিপন, মহিলা মেম্বার আফরোজা তার সতিন মিম খাতুনসহ ৬ ব্যাক্তিকে মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে পুলিশ আটক করে।উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা পুুলিশ কর্মকর্তা এস আই অমিত কুমার দাস ঘটনার সত্যতা স্বিকার করে বলেন এই চক্র দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি ও ছিনতাই কর্মকান্ডের সাথে জরিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ