News Bangla 24 BD | গাজীপুরে যাথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে যাথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


 নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মঙ্গলবার দিনব্যাপী উদ্যাপন করা হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ¦ এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অতঃপর করা হয় মোনাজাত ও কাটা হয় কেক।
এ ছাড়া গাজীপুর মহানগর, গাজীপুর জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শহরের দলীয় কার্যালয় অঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভুইয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে কাজী আলিমউদ্দিন বুদ্দিন, এডভোকেট মোঃ ওয়াজউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, এডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেজাউল করিম লষ্কর মিঠু, দফতর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দেলু, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামীলীগের কার্যালয় অঙ্গণে মিলাদ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাতে বড় পর্দায় প্রচার করা হয় ঢাকা থেকে প্রচারিত জাতির জনকের জন্মশতবর্ষের মূল অনুষ্ঠান। এখানেও আওয়ামীলীগ দলীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ