ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের ৬ উপজেলায় বৃহস্পতিবার (১ মার্চ) বিকাল পর্যন্ত প্রবাসীসহ করোনাভাইরাস প্রতিরোধে নতুন কওে বেড়ে ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরো ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে ঝিনাইদহ জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাড়িয়েছে ৩৯০ জনে। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসীরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার বিকালে জানান, গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ এই ৯ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ৫১ জন, কালীগঞ্জে ১২জন, শৈলকুপায় ৮জন, হরিণাকুন্ডুতে ৫ ও মহেশপুর উপজেলায় ৩০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকার আইন তেমন ভাবে মানা হচ্ছে না। অনেক গ্রামে প্রবাসীরা এসে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয়। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি লিফলেট ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। বৃহস্পতিবার ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান শহরের বিভিন্ন পয়েন্টে নাগরিকবদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 