News Bangla 24 BD | দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ - News Bangla 24 BD
News Head
 ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০


দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন নারী এবং দুজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

দেশে বর্তমানে করোনাভাইরাসের কারণে আইসোলেশনে রয়েছেন ৩০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৪ জন রয়েছেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।

নতুন করে যে একজন নারী এবং দুজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে নারীর বয়স ৩০ ও পুরুষ একজন ৩০ এবং আরেকজনের বয়স ৭০ এর বেশি। সত্তোরোর্ধ্ব ব্যক্তি গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সম্প্রতি বার্লিন ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। পরিবারের বিদেশফেরত সদস্যদের মাধ্যমে বাকিরা করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে একজন মারা গেছে।

এদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে সবার ওপরে রয়েছে ইতালি। ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। এর পরেই রয়েছে চীন। সেখানে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৮ জন।

বিশ্বের ১৭৯টি দেশে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ