News Bangla 24 BD | কালীগঞ্জে এক ইউনিয়নে ৫ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে - News Bangla 24 BD
News Head
 বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল

কালীগঞ্জে এক ইউনিয়নে ৫ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে


ঝিনাইদহঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের বিদেশ ফেরত ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন, কাদিরকোল গ্রামের দুবাই ফেরত বোরাক হোসেনের ছেলে মোঃ শাহাজান আলী, সিংদহ গ্রামের দুবাই ফেরত মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা, সিংদহ গ্রামের ভারত ফেরত জ্যোতিষ দাসের ছেলে বানী কান্ত দাস, সিংদহ গ্রামের মালয়েশিয়া ফেরত আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুত হোসেন ও কমলাপুর গ্রামের সৌদি আরব ফেরত মতলেব খা এর ছেলে হুজুর আলী। ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, জনস্বার্থে উল্লেখিত প্রবাস ফেরত ব্যাক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন গৃহ অন্তহীন থাকার জন্য বলা হয়েছে এমতাবস্থায় তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করা দেখলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল এবং গত দুই মাসের মধ্যে যারা বিদেশ থেকে ফিরেছে তাদের বিষয়ে ইউনিয়ন পরিষদে রিপোর্টে করতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ