কালিয়াকৈরে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত কায়েস আহমেদ (২৬) গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উত্তরবঙ্গগামী সঠিবাড়ী এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহীবাস হরিনহাটি এলাকায় চন্দ্রাগামী মোটরসাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী কায়েস আহমেদ মহাসড়কে ছিটকে পড়ে যায় । এসময় ওই বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জহিরুল ইসলাম খান জানান, ঘাতক বাসটি পালিয়ে গেছে, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করাা হয়েছে।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 