News Bangla 24 BD | করোনা ভাইরাসে আরো এক ব্যক্তির মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

করোনা ভাইরাসে আরো এক ব্যক্তির মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে মোট মৃতের সংখ্যা হলো দুই। শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরা জানান, দেশে করোনাভাইরাসে নতুন করে আরো চারজন আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের মোট সংখ্যা দাড়ালো ২৪ জন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৮ জনের।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৭৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩১০ জনের মধ্যে ৯১ হাজার ৯১২ জন (৮৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১১ শতাংশ রোগী মারা গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ