News Bangla 24 BD | কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ


জিল্লুর রহমান, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার সকা থেকে কর্মবিরতি ঘোষণা করে কারখানা অভ্যন্তরে অবস্থান করে শ্রমিক ও কর্মকর্তারা।
কারখানার শ্রমিকরা জানায়, নায়াগ্রা টেক্সটাইল এর সুইং সেশকনের স্টাফদের গত দুই মাস যাবৎ বেতন দেয়া হচ্ছে না। সকালে বকেয়া বেতনের দাবিতে ওই স্টাফরা কর্মবিরতির ঘোষণা করে কারখানা থেকে বেরিয়ে আসে। কারখানার অন্যান্য শ্রমিকরা বকেয়া অর্জিত ছুটির টাকা আদায়ের দাবী তুলে তাদের সাথে যোগ দিয়ে মূল ফটকের ভিতরে বিক্ষোভ করতে থাকে। শ্রমিকরা কারখানার মেইন গেট বন্ধ করে গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার জানান, অর্জিত ছুটির টাকার দাবীতে কর্ম বিরতি পালন করা হচ্ছে। কারখানার ভিতরে শান্তিপুর্ণভাবে অবস্থান করছে শ্রমিকরা। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ