করোনা শনাক্তে ১০ হাজার কিট আমদানি হচ্ছে -মেয়র জাহাঙ্গীর
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ¦ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
রোববার দুপুরে গাজীপুর সিটি নগরীর গাছায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে করোনা সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান গাসিক মেয়র।
তিনি আরো বলেন, ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে কিছু কিট আনা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আরও কিট আনার চেষ্টা করছি। আজও ১০ হাজার কিট অর্ডার করেছি। মাত্র চারটি দেশে বিমান চলাচল করায় কন্টেইনারের মাধ্যমে এসব কিট আমদানির চেষ্টা চালাছি।
করোনা মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলাম বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তারা কাজ করবে।
গাজীপুরে পোশাক শিল্প মালিকদের উদ্দেশে তিনি বলেন, ২২ লাখের মতো শ্রমিক রয়েছে কোনও শ্রমিকের প্রাথমিকভাবে জ্বর, ঠান্ডা লাগলে তাকে যেন ছুটি দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের বাসায় অবস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সঙ্গে সিটি করপোরেশনও সহযোগীতা করবে। একই সঙ্গে তিনি পোশাক শ্রমিকদের অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার আশ্বাসও দেন।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন পিপিএম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 