হরিণাকুন্ডু উপজেলা পরিষদ খাদ্যসামগ্রী বিতরণ
ঝিনাইদহঃ
সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতেও ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। ঘরবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এতে বন্ধ হয়ে গেছে নি¤œ আয়ের মানুষের উপার্জন। ফলে সরকার খাদ্যসামগ্রীসহ নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এসব নি¤œ আয়ের মানুষের প্রতি। মঙ্গলবার সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নি¤œ আয়ের কর্মহীন এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউ.এন.ও সৈয়দা নাফিস সুলতানা। সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন উপজেলার ভিক্ষুক, দিন মজুর, রিক্সা চালক, ভ্যানগাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানসহ কর্মহীন অসহায় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবণ, ২টি সাবান ও নগদ একশত টাকা দেওয়া হয়। ঘরে থাকুন সুস্থ থাকুন স্লোগানে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী প্রদান প্রসঙ্গে ইউ.এন.ও সৈয়দা নাফিস সুলতানা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষকে ঘর হতে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। ঘরবন্দী হয়ে পড়া কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, উপজেলার কর্মহীন মানুষের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন থেকে খাদ্যসামগ্রী ও অন্যান্য সুরক্ষা সামগ্রী পৌছে দেওয়া হবে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহব্বান জানান।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 