ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। বুধবার সকালে শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ ৬ টি স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে ইজিবাইকে ৬ জন এক সাথে না চলা, মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেন। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়। এসময় জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো: সালাহউদ্দিন বলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নির্দেশে করোনার সংক্রমন রোধে সড়ক মহাসড়কে জরুরী কাজ বাদে চলাচলকারী যানবাহন ও মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকবে।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 