ঝিনাইদহে সৃজনী বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা অসহায় ও দরিদ্র ২’শ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের পবহাটিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সৃজনী বাংলাদেশ নামের একটি সংগঠন। সকালে সৃজনী বাংলাদেশের প্রধান কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময়২’শ নি¤œ আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম হারুন অর রশিদ জানান।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 