News Bangla 24 BD | কালিয়াকৈরে সময় কাটানোর জন্য পুলিশের পক্ষ থেকে বই বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

কালিয়াকৈরে সময় কাটানোর জন্য পুলিশের পক্ষ থেকে বই বিতরণ


কালিয়াকৈর ব্যুরো :
প্রাণঘাতি করোনা প্রতিরোধে দেশব্যাপী চলমান হোম কোয়ারেন্টিন নিশ্চিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হোম কোয়ারেন্টিন না মেনে দল বেধে মাঠে ফুটবল খেলা বন্ধ করতে গাজীপুর জেলা পুলিশ নিয়েছে অভিনব পন্থা। এসব যুব সমাজকে ঘরে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে বিতরণ করা হয়েছে বই। সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তাদের হাতে বই তুলে দেন। এসময় তাদের ও তাদের পরিবারকে সচেতন থেকে সরকারি নির্দেশনা মেনে ঘরে বসে বই পড়ে সময় কাটানোর পরামর্শ দেন। এসময় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সানোয়ার জাহান ও ওসি (অপারেশন) মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ