News Bangla 24 BD | ঝিনাইদহে ১০ দিনের খাবার পেল ২ শতাধিক পরিবার - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ১০ দিনের খাবার পেল ২ শতাধিক পরিবার


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনার প্রভাবে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো। বাইরে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। দিন এনে দিন খাওয়া সেই ২ শতাধিক মানুষগুলোর পাশে দাড়িয়েছে জোহান কোম্পানী লিমিটেড। দিনব্যাপী শহরের আরাপপুর, ডাকবাংলাসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক পরিবারের মাঝে ১০ দিনের খাবার তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, আড়াই কেজি আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে কোম্পানীর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তাদের মাঝে খাবার তুলে দেন। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ