News Bangla 24 BD | ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ


 ঝিনাইদহঃ
করোনার প্রভাবে কর্মহীন  মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহে নানা সংগঠন। বৃহস্পতিবার সকালে শহরের আরাপপুরে সুজুকি কোম্পানীর ডিলার শাহাদৎ অটোস’র পক্ষ থেকে আরাপপুর এলাকার দেড়’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আরাপপুরে  খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার তুলে দেন শাহাদৎ অটোস’র স্বত্তাধীকারী সাঈদ লস্কর। এসময় সুজুকি কোম্পানীর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর এলাকার ভূটিয়ারগাতি গ্রামে ৪’শ ৫০ টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছায়া সমাজ কল্যাণ সংস্থা। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে আটা বাড়িতে গিয়ে পৌঁছে দেন সংস্থাটির সভাপতি টিপু সুলতান ও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, সমাজসেবক কাজী গোলাম হায়দার। দুর্যোগকালীন সময়ে এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ