News Bangla 24 BD | কালীগঞ্জে বাসা ভাড়ার অর্ধেকটা নিবেন না, আর অর্ধেকটা ব্যয় করবেন গরীবদের কল্যাণে - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

কালীগঞ্জে বাসা ভাড়ার অর্ধেকটা নিবেন না, আর অর্ধেকটা ব্যয় করবেন গরীবদের কল্যাণে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জের মত মফস্বল শহরেও এক ব্যবসায়ী তার বাসায় ভাড়ায় বসবাসকারীদের নিকট থেকে ভাড়া অর্ধেক নেওয়া ও বাকি অর্ধেক টাকা তার এলাকার অসহায় গরীব মানুষের খাবারের জন্য ব্যয় করবেন বলে ঘোষনা দিয়েছেন। শুক্রবার সকালে এমন ঘোষনা দিয়েছেন শহরের বিশিষ্ট ভূষিমাল ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোলা নিয়ামতপুর ভ্যান স্ট্যান্ডে বসবাস করেন। মকবুল হোসেন জানান, কালীগঞ্জ শহরের কোলা রোডে দুটি বাড়ি আছে তার। একটিতে নিজেরা বসবাস করেন অন্যটিতে ৩ টি পরিবার ভাড়ায় বসবাস করে। পরিবারের কর্তারা বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমান সারাদেশের করোনার সতর্কীর জন্য তাদের কাজ নেই। ফলে তাদের রোজগার না হলেও সংসারে খরচ বসে নেই। এমন অবস্থায় তাদের কথা চিন্তা করে তিনি বাসা ভাড়ার অর্ধেকটা না নেওয়ার ঘোষনা দিয়েছেন। আর বাসাভাড়ার বাকি অংশ তিনি তার প্রতিবেশিদের মধ্যে যারা গরীব অসহায় কর্মহীন আছেন তাদের জন্য ব্যয় করছেন। তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতির জন্য মানুষ কাজে না যেতে পেরে আর্থিকভাবে খুব কষ্টে আছে। শুক্রবার সকালে তার মহল্লায় যারা গরীব আছেন তাদের মধ্যে মোট ২৩ জনকে ৫ কেজি চাউল ও ২ কেজি করে আলুসহ খাদ্য সামগ্রীর একটি প্যাকেট করে বাড়ি বাড়িতে পৌছে দিয়েছেন। মকবুল হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা নাজমুন্নাহার জানান, করোনা পরিস্থিতির কাটিয়ে উঠতে না পারলে আগামী মাস থেকে বাকি অর্ধেক ভাড়াও নিবেন না। মানুষ মানুষের জন্য তাই তিনি বলেন সাধ্যমত গরীব প্রতিবেশিদের সাহায্যও করে যাবেন। তিনি আরও বলেন, শুধু সরকারী সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে বিত্তবানেরা সাধ্যমত নিজ নিজ প্রতিবেশীদের দিকে একটু সুদৃষ্টি দিলে সবাই মিলে ভালো থাকা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ