News Bangla 24 BD | ঝিনাইদহে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া  খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আবাসনের বাসিন্দাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা যুব লীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা।

এসময় ওই এলাকার ৫ শতাধিক খেটে খাওয়া পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা তাদের মাঝে খাবার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুস সবুর খান, মনিরুজ্জামান, ইখতিয়ার উদ্দিন, তিতু মুন্সী, লিখন হোসেন, নাজমুল হোসেন, রতন মিয়া, মারুফ মেম্বর, মনিরুল মেম্বরসহ অন্যান্যরা। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ