News Bangla 24 BD | ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত


ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছা এলাকায় ট্রাকের ধাক্কায় মামুন মন্ডল (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। শনিবার সকালে মহেশপুর-ভৈরবা সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন্ড মন্ডল উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রংমিস্ত্রী। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খানা জানান, রং মিস্ত্রি মামুন মন্ডল গ্রাম থেকে তার সহযোগি শাওন হোসেন (২৫)কে নিয়ে মোটর সাইকেল যোগে ভৈরবা যাচ্ছিল। পথে মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ২ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুন মন্ডলকে মৃত ঘোষণা করে। অন্যজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ