News Bangla 24 BD | ঝিনাইদহ কালুহাটী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ কালুহাটী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার নাইটগার্ড রকিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে ওই ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে রকিউল। এ ঘটনায় মাদ্রাসা কমিটির সভাপতি ও সুপারের নেতৃত্বে শনিবার বিকালে জরুরী সভা ডাকা হয়। সভায় নাইটগার্ড রকিউলের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। রকিউল কালুহাটী গ্রামের মুত মসলেম জোয়ারদারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি ধর্ষন চেষ্টার মামলা হয়েছে। এলাকাবাসির ভাষ্যমতে, শনিবার ভোর সকালে ষষ্ঠ শ্রেনীর ওই ছাত্রী শিহাব নামে এক প্রাইভেট টিচারের কাছে পড়তে যাচ্ছিলো। এ সময় রকিউল তাকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টা করে। ঘটনা চক্রে কালুহাটী গ্রামের রাশেদুল ইসলাম ও জহির দেখে ফেলে। এরপর ঘটনাটি সারা গ্রাম জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে মাদ্রাসা পরিচালকা কমিটির সদস্য মুক্তার হোসেন জানান, ধীর্ঘদিন থেকেই ওই কিশোরীর সাথে নাইটগার্ড রকিউলের সম্পর্ক ছিল। সম্পর্কের সুবাদেই হয়তো তারা এমন অনৈতিক কাজে জড়িত হতে চেয়েছিলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ