News Bangla 24 BD | জিএমপি কাশিমপুর থানার উদ্দ্যোগে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

জিএমপি কাশিমপুর থানার উদ্দ্যোগে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাজীপুর, কাশিমপুর থানার উদ্দ্যোগে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আকবর আলী খান সাহেবের নেতৃত্বে করোনা ভাইরাস এর প্রভাবে সৃষ্ট মহামারী ও দুর্যোগপূর্ন পরিস্থিতিতে অসহায় দুস্থ, ভাসমান ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অদ্যই ০৪ এপ্রিল ২০২০ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকা হইতে কাশিমপুর থানা প্রাঙ্গন, জিতার মোড়, জিরানী বাজার, সুরাবাড়ী, বাগবাড়ী সহ অত্র থানার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে এই ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অসহায় দুস্থ, ভাসমান ও ছিন্নমূল মানুষদের হাতে ত্রাণ খাদ্য সামগ্রী তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোন এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আহসানুল হক এবং কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আকবর আলী খান।
উক্ত ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন কাশিমপুর থানার ওসি তদন্ত জনাব মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার (এসআই) জনাব সাইদুল ইসলাম সহ কাশিমপুর থানার অফিসার ও ফোর্স বৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ