আগামী ১১ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ- রুবানা হক
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।
শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় গার্মেন্টস মালিকদের প্রতি তিনি এই অনুরোধ জানান।
কারখানা মালিকদের উদ্দেশে রুবানা হক বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার জন্য সকল কারখানার মালিক ভাই ও বোনদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এর আগে গত ২৬ মার্চ করোনা ভাইরাস থেকে শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তবে কেউ চাইলে কারখানা খোলা রাখতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই আমাদের মূল ভাবনা : কৃষিমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 