ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের খাদ্যসামগ্রী হস্তান্তর
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে জাহেদী ফাউন্ডেশন ফের খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের মাঝে সদা দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঝিনাইদহে নি¤œ আয়ের মানুষের মধ্যে যখনি ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখন থেকেই সিও অহসায়ের বন্ধু জাহেদী ফাউন্ডেশন খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া ব্যাপক ভাবে শুরু করেছেন। ধরাবাহিক ভাবে ফের করোনার কারণে কর্মহীন খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর কাছে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে জাহেদী ফাউন্ডেশন। ৭ই এপ্রিল/২০২০ তারিখ মঙ্গলবার সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে ৫’শ প্যাকেট ও পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কাছে ৫’শ প্যাকেট খাবার হস্তান্তর করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ৫’শ গ্রাম হুইল পাউডার ও ১ টি ডেটল সাবান। এসময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল, কার্যনির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 