News Bangla 24 BD | শারীরিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু ও তেলসহ স্বাস্থ্য সমগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

শারীরিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু ও তেলসহ স্বাস্থ্য সমগ্রী বিতরণ


ঝিনাইদহঃ
“বন্ধুর পাশে বন্ধু” সংগঠনটি ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচ নিয়ে গঠিত। এ ব্যাচের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাধারণ গরীব অসহায় মানুষের মাঝে প্রতি শীত মৌসুমে বস্ত্র, কম্বল বিতরণ, নগদ অর্থ দানে তাদের পাশে আছে সব সময়। সত্তিকারের বন্ধুর পাশে যেন বন্ধুই। বর্তমান দেশের ক্লান্তিকালে এবারও তারা বসে নেই। তাদের সাধ্য অনুযায়ী শতাধীক মানুষের তালিকা করে বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় গরীব অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ স্বাস্থ্য সমগ্রী বিলিয়ে দেন। সকাল ১১টায় কোটচাঁদপুর হাসপাতাল সড়কে ওই সংগঠনের নিজস্ব অফিস থেকে এই বিতরণের কাজটি করেন তারা। এ সময় কালের কণ্ঠের কোটচাঁদপুর প্রতিনিধি কাজী মৃদুলের হাত দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন। সে সময় সাথে ছিলেন আরেক প্রতিনিধি এমএম রায়হান উদ্দীন। “বন্ধুর পাশে বন্ধু” সংগনের সন্বনয়কারী তরিকুল ইসলাম তুহিন বলেন, আমরা শুধু দেশে’র মানুষের এমন দুর্দিনে নয়, দায়িত্ববোধ থেকে আমাদের সাধ্য অনুযায়ী নিজেদের অর্থে গরীব অসহায় মানুষের পাশে আছি সব সময় এবং থাকবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ