News Bangla 24 BD | ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন! - News Bangla 24 BD
News Head
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতংকিত, ঠিক তখনই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুর গ্রামে জাহিদ (১৮)নামে এক ছেলের বাড়িতে বিয়ের দাবীতে তিন দিন ধরে অনশন করছেন টুম্পা (১৬) নামে এক মেয়ে। এ ঘটনায় গোটা গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবস্থা বেগতিক দেখে জাহিদ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। প্রেমিক জাহিদ গ্রামের শাজাহান মালিতার ছেলে। গ্রামবাসি জানায়,জাহিদ ঝিনাইদহ শহরে ইজিবাইক চালায়,সেই সুত্র ধরে তার সাথে ঝিনাইদহ খাজুরা গ্রামের শহিদ মিয়ার মেয়ে টুম্পার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এখন বিয়ের দাবীতে গত তিন ধরে এই মেয়ে জাহিদ এর বাড়িতে অনশন করছে। প্রেমিকা টুম্পা বলেন,সে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা মশিউর রহমান বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী। জাহিদ এর সাথে তার শহরে পরিচয় হয়,ধীরে ধীরে তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে,সম্পর্কের খাতিরে জাহিদ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর কিছু দিন পর সে যোগাযোগ বন্ধ করে দেয়,বিভিন্ন ভাবে টালবাহানা করে,তাই কোন উপায় না পেয়ে বিয়ের দাবীতে তার বাড়িতে উঠেছেন। জাহিদ এর পিতা শাজাহান মালিতা শুক্র বার সকালে জানান,মেয়েটি আমাদের বাড়িতে আসার পর বুঝিয়ে শুনিয়ে গতকাল তার বাপ মার হাতে তুলে দিয়ে আসি, কিন্তূ সে আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে।আমার ছেলে বাড়ি থেকে কোথায় পালিয়ে গেছে। এখন আমার কি করার আছে? ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি জানান,ছেলে পালিয়েছে দু জনেই ছোট,তাই মেয়েকে তার বাসায় ফিরত পাঠানোর জন্য চেষ্টা করছি। এ বিষয়ে কাতলামারি পুলিশক্যাম্প ইনচার্জ আনিচুর রহমান বলেন,বিষয়টি আমি শুনেছি যেহেতু ছেলে মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক সেহেতু এটা পারিবারিক ভাবে সুরাহা করার কথা বলেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ