চুয়াডাঙ্গার জীবনা গ্রাম লকডাউনের ২য় দিন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নে জীবনা গ্রাম লকডাউনের ২য় দিনে শেষ নেই বিড়ম্বনার! ঠেকানো যাচ্ছে না আলমসাধু, ইজিবাইক, ভ্যান সহ অন্যান্য ছোট ছোট পরিবহন। তাছাড়া পাশের গ্রামে ঝিনাইদহের বংকিরা ক্যাম্পের আইসি আতাউর রহমান লক ডাউনের আইনকানুনকে তোয়াক্কা না করে অজ্ঞাত কারনে এসব মানুষ বহনকারি গাড়ি গুলোকে সারা দিন ধরেই জীবনা গ্রামের ভিতরে জোর জবর দস্তি করে ঢুকিয়ে দিয়ে লক ডাউনের আইন লঙ্ঘন করছে মর্মে সাংবাদিকদের কাছে অভিযোগ করছে জীবনা গ্রামের লোকজন। এদিকে খাদ্যবহনকরা গাড়ি গুলোকে জীবনা গ্রামের ভিতর থেকে বাজারে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানান ঐ আইসি। উল্লেখ্য, সারাবিশ্বে ভয়াবহ করোনা ভাইরাস মহামারী থেকে নিজেদের সুরক্ষা করতে সম্মুর্ণ ব্যাক্তি উদ্দ্যগে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সিমান্ত এলাকা, চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামকে ডাউন করা হয়েছে। ৯ই এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সিনিয়র সভাপতি মোঃ মিলন আলী বিশ্বাসের নেতৃত্বে মহামারী থেকে নিজেদের সুরক্ষা করতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড জীবনা গ্রাম সকালে লক ডাউন করা হয়েছে। সে সময় মিলন আলী বিশ্বাস সাংবাদিকদের জানান, ভয়াবহ করোনা ভাইরাস মহামারী থেকে নিজেদের সুরক্ষা করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা সবাই চলব। আমরা ঘরে থাকব, বাইওে যাব না আর শারীরিক দুরত্ব বজায় রাখব। আর লকডাউন থাকা অবস্থায় আসা যাওয়া করতে হলে সবাইকে অবশ্যই সাবান দিয়ে হাত পরিষ্কার করে আসা যাওয়া করতে হবে এবং গ্রামে বহিরাগতদের সম্পুর্ন ভাবে প্রবেশ নিষেধ করা হল। ভয়াবহ করোনা ভাইরাস মহামারী থেকে নিজেদের সুরক্ষা করতে সম্মুর্ণ ব্যাক্তি উদ্দ্যগে জীবনা গ্রাম লক ডাউন করায় যুবলীগের সিনিয়র সভাপতিৃ মিলন আলী বিশ্বাসের এ ধরনের উদ্যোগকে বিভিন্ন ব্যাক্তি, মহল ও প্রতিষ্ঠান স্বাগত জানিয়েছেন।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 