করোনা থেকে রক্ষা পেতে ঝিনাইদহের হলিধানীর কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীর বৃহত্তর কাঁচা বাজার ১৭ এপ্রিল শুক্রবার থেকে হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানান্তর করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং করোনা ভাইরাস বিস্তার রোধ কল্পে হলিধানী বাজার কমিটির উদ্যোগে হলিধানী বাজারের কাঁচা বাজার শুক্রবার থেকে হলিধানী হাইস্কুল মাঠে স্থানান্তর করেছে লোকাল প্রশাসন। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত,সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার এই বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় কাঁচা বাজারের ক্রয়-বিক্রয় সামাজিক দূরত্ব ঠিক রেখে ব্যবসায়ীরা তাদের পণ্য সাজিয়ে বসেছেন,ক্রেতারা তাদের দূরত্ব বজায় রেখে কেনা কাটা করছেন। কথা হয় কাঁচামাল ক্রয় করতে আসা বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী মোল্লা ও বোরহানের সাথে,তারা জানান প্রশস্ত মাঠে কাঁচা বাজার আসার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা সম্ভব হচ্ছে। বাজার স্থানান্তর করার বিষয়ে হাট মালিকের পক্ষথেকে হারুন উর রশীদ বলেন,দেশে যেভাবে করোনাভাইরাস বিস্তার লাভ করছে তাতে করে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে ভাইরাস আমাদের দেশে মহামারী রূপ ধারণ করতে পারে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বাজার স্থানান্তর করেছে। এ বিষয়ে হলিধানী দোকান মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতলা মারি পুলিশ ক্যাম্প ইনচার্জ আনিছুর জামান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে বাজার স্থানান্তর করার পিছনে যারা ভূমিকা রেখেছেন আমি তাদের কে সাধুবাদ জানাচ্ছি।আমরা সব সময় মাঠে আছি।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 