News Bangla 24 BD | গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলকে করোনা হাসপাতাল ঘোষণা - News Bangla 24 BD
News Head
 জামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলকে করোনা হাসপাতাল ঘোষণা


গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস (কোভিড-১৯) ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এ ঘোষণ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতিক্রমে রাজধানী ঢাকার তিনটি ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস বা কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হলো।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। এখন আমরা প্রস্তুতি নেব। শুক্রবার থেকেই এ প্রস্তুতির কাজ শুরু হবে। এতে ৪/৫দিন সময় লাগবে।

তিনি আরও জানান, ৫শ বেডের এ হাসপাতালে বর্তমানে ৫৬ জন সাধারণ রোগী ভর্তি আছে। প্রয়োজনে তাদেরকে অন্য হাসপাতালে শিফট করা হবে। ভর্তির প্রয়োজন না হলে ছুটি দেয়া হবে। এখন এখানে শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হবে। করেনা রোগী ছাড়া এ হাসপাতালে সাধারণ রোগীর জন্য কোনো ইমারজেন্সি তথা আউটডোর থাকবে না। সাধারণ রোগীরা প্রয়োজনে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসা নেবে। এ হাসপাতালে ১০ বেডের আইসিইউ এবং চারটি ভেন্টিলেটর রয়েছে। এখানে করোনা শনাক্তের পরীক্ষার সম্ভবনাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ