News Bangla 24 BD | হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান

নিউজ বাংলা বিডি ডেস্ক : দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে গত ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৪৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে।
এদিকে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ৬৬ হাজার ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ