News Bangla 24 BD | প্রথম ডোজ চলবে স্থায়ী টিকাকেন্দ্রে - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

প্রথম ডোজ চলবে স্থায়ী টিকাকেন্দ্রে


যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি, তারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ ইউনিটের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ কথা জানান।

তিনি বলেন, যারা এখনও টিকার প্রথম ডোজ নেননি, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা এনজিও পরিচালিত হাসপাতাল, যেখানে টিকাদান কার্যক্রম চলছে, সেখানে গিয়ে টিকা নিতে পারবেন।

স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়ানোর জন্য বলা হয়েছে বলে জানান ডা. মো. শামসুল হক।

তিনি বলেন, এছাড়া, দ্বিতীয় ও বুস্টার ডোজ কর্মসূচি যথারীতি চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ