News Bangla 24 BD | বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ - News Bangla 24 BD
News Head
 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ


স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। যানজট নিয়ন্ত্রণ করতে এবং নগরবাসী ও পর্যটকদের চলাচল সহজ করতে আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।
মঙ্গলবার এক সরকারি ঘোষণায় প্রেসিডেন্ট শেইনবাউম জানান, জরুরি সেবা ও বিশ্বকাপ-সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কর্মীবাহিনী ছাড়া সব ফেডারেল সরকারি কর্মচারীদেরও সেদিন বাসা থেকে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও অপ্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে হোম অফিস পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
প্রেসিডেন্ট বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মেক্সিকো সিটির বাসিন্দা ও আগত পর্যটকদের যাতায়াত, সড়ক নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতেই স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেক্সিকো। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে ছয় সপ্তাহব্যাপী এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গ্রুপ ‘এ’-তে থাকা মেক্সিকো নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ১৮ জুন জাপোপানে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এরপর আগামী ২৪ জুন মেক্সিকো সিটিতেই চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ