নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে তারা নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি ভেন্যুতে মেয়েদের বিপিএল হওয়ার কথা থাকলেও নতুন করে বগুড়াকে যুক্ত করা হয়েছে।
প্রথমে বলা হয়েছিল, মিরপুর শের-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগটি। এবার নতুন করে যুক্ত হলো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হবে। বিপিএলের খেলা উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে মার্চের ১৪ তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট। বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন টিসেবে রাখা হবে জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে তিন ফ্র্যাঞ্চাইজি হিসেবে কারা থাকছে তা নিয়ে থাকছে দর্শকদের আগ্রহ। এখন পর্যন্ত নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত দুই দল হলো- রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরার্স।

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 