ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রাশিদা হাসান ফাউন্ডেশন। ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ স্বাস্থ্য সেবা কর্মসূচীতে চিকিৎসা প্রদাণ করেন জেলার বিভিন্ন হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২ শতাধিক অসহায় দুস্থ রোগিদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদাণ করা হয়। এর আগে অনুষ্ঠানে উদ্বোধন করেন রাশিদা হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী হাসান গোলাম কিবরিয়া। সেসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি মীর নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, চিকিৎসক শ্যামল কুমার বিশ্বাস, অনুপম দত্ত, প্রশাসনিক কর্মকর্তা শামীম ইসলাম।

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 