গাজীপুর সিটির ৯ নং ওয়ার্ডের একটি লোকও অনাহারে থাকবে না- নাসির উদ্দিন মোল্লা
মোঃ আবুল কাশেম খানঃ মহামারী করোনার প্রাদুর্ভাবে সারা বাংলাদেশে সাধারন ছুটি চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনে লকডাঊন চলছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনদরদি নাসির উদ্দিন মোল্লা মহামারী করোনার হাত হতে জনগনকে রক্ষা করার জন্য কোনাবাড়ী বাজারের দোকানপাট সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন। কাউন্সিলার নিজে ফজরের নামাজ আদায় করে রাস্তায় বেড়িয়ে পড়েন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ৪২ জনের স্বেচ্ছাসেবকলীগ কমিটি গঠন করে মানুষের কল্যাণে জনসচেতনতামুলক কাজ করে যাচ্ছেন। কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা স্বেচ্ছাসেবকলীগ কমিটির যাবতীয় খরচ নিজ অর্থায়নে ব্যায় করে এবং উক্ত কমিটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সরকারী ত্রান সামগ্রী তার নির্বাচনী এলাকার নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরন করছে।
নিউজ বাংলা ২৪ বিডি ডটকমের এক প্রশ্নের জবাবে কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা বলেন আমার নির্বাচনী এলাকার একটি লোকও অনাহারে থাকবে না। যদি কোন লোক অনাহারে থাকে আমার কাছে আসলে আমি তাকে আমার নিজ তহবিল হতে সহযোগীতা করবো। তিনি আরো বলেন আমার যা আছে মরে গেলে কবরে নিয়ে যাব না কিন্তু আমার টাকায় যদি একটি মানুষের উপকার হয়, একটি জীবন বাঁচে সে আমার জন্য দোয়া করবে এটাই আমার বড় পাওনা। আমি জনগণের সেবা করছি এবং করে যাবো ইনশাল্লাহ।

বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 