News Bangla 24 BD | দেশে করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫০৩ ,মৃত্যু ৪ - News Bangla 24 BD
News Head
 বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

দেশে করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫০৩ ,মৃত্যু ৪


করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৫০৩ জন। একই সঙ্গে আরও ৪ জন মারা গেছেন। চারজনই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন। নতুন ৪ জনসহ এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ১১২ জন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনাপরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০৩ জনের শরীরেকরোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ