News Bangla 24 BD | গৃহবধুর অশ্লীল ছবি ইন্টারনেটে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

গৃহবধুর অশ্লীল ছবি ইন্টারনেটে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার


 ঝিনাইদহঃ
গৃহবধুর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাহিদ হাসান (২৬) নামের এক যুবক গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার সকালে ঝিনাইদহে শৈলকুপার রাণীনগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল জানান, ২০১৪ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অধ্যায়নরত অবস্থায় রানীনগর গ্রামের নাহিদ হাসান একই এলাকার এক কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক করে। সম্পর্কের খাতিরে কোন এক সময় মেয়েটির অশ্লীল ছবি তুলে রাখে। সম্প্রতি ওই কলেজ ছাত্রীর বিয়ে হলে নাহিদ অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়। ভুক্তভোগি অভিযোগ করলে অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় শৈলকুপা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ