গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা হতে ডাকাত সর্দার গ্রেফতার
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভাওয়াল জাতীয় উদ্যান তথা ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১ শুক্রবার রাত অনুমান সাড়ে ১২ টার দিকে ডাকাত সর্দার মো: মিন্টু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে মর্মে র্যাব সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়- সিটির মাস্টারবাড়ি বাজার এলাকায় ওই রাতে র্যাবের একটি টহল দল ডিউটিরত থাকা কালিন সময়ে ঢাকার দিকে আসতে থাকা একটি ট্রাক থেকে (যার রেজি: নং- ঢাকা মেট্টো-ন-১৮-৬৫৪৩) ডাকাত ডাকাত বলে চিতকার করা হচ্ছিল। তাদের নিকট থেকে তথ্য পেয়ে র্যাব ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় সড়কে অভিযান চালিয়ে মো: মিন্টু মিয়া (৩০) নামের ডাকাত সর্দারকে গ্রেফতার করে। তার বাড়ি সিটি কর্পোরেশন এলাকার ছোট দেওড়া গ্রামে। তার বাবার নাম মো: আব্দুল মান্নান। আর মাতার নাম পিয়ারা বেগম। তার নিকট থেকে একটি চাপাতি. একটি ট্রাক ও মোবাইল উদ্ধার করা হয়।

টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী 