News Bangla 24 BD | করোনা মানছে না চোর: কালীগঞ্জে করোনার মধ্যে প্রতিবন্ধির দোকানে চুরি - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’ ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

করোনা মানছে না চোর: কালীগঞ্জে করোনার মধ্যে প্রতিবন্ধির দোকানে চুরি


ঝিনাইদহঃ
করোনা ভাইরাসের মধ্যে ঠিকমত দোকান খুলতে পারছেন না। বেশ কষ্টেই আছেন ব্যবসায়ীরা। এরমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় বাবলু রহমান নামে এক শারিরীক প্রতিবন্ধির দোকানে চুরি সংঘটিত হয়েছে। দোকান টি মসজিত মার্কেটের নিচতলায়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়েছে। প্রতিবন্ধি বাবলুর রহমান কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের আলী আকবরের ছেলে। প্রতিবন্ধি বাবলু রহমান জানান, করোনা ভাইরাসের কারণে দোকানে আসা হয়না,বেশ কিছুদিন দোকান টি বন্ধ ছিল। শুক্রবার সকালে দোকানে এসে দেখি এক পাশের তালা ভাঙ্গা। এরপর দোকানের শাটার খুলে দেখি দোকানে থাকা ২৫ হাজার টাকা ও ৫০/৬০ হাজার টাকার সিগারেটসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে গেছে। খবর শুনে প্রতিবন্ধি বাবলু রহমানের দোকানটি পরিদর্শন করেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ