News Bangla 24 BD | ঝিনাইদহে করোনা মহামারি আতঙ্কের মধ্যেও বসে নেই মাদক মাদক ব্যাবসায়িরা! - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

ঝিনাইদহে করোনা মহামারি আতঙ্কের মধ্যেও বসে নেই মাদক মাদক ব্যাবসায়িরা!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ভয়াবহ করোনা মহামারি আতঙ্কের মধ্যেও বসে নেই মাদক মাদক ব্যাবসায়িরা! এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করা কমপক্ষে পাঁচটি বড় চালান আটক করে বিজিবি ও র‌্যাব। যদিও সীমান্ত এলাকার স্থানীয়রা বলছেন, বিজিবি ও র‌্যাবের হাতে ধরা ছোট বড় মিলে ব্যাপক পরিমান মাদ্রকদ্রব্রের চালান। ঝিনাইদহ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর র‌্যাব ও বিজিবি’র হাতে বেশ কয়েকটি মাদকের চালান আটক হয়। এরমধ্যে ১ এপ্রিল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত রাজাপুর বিওপির টহল দল দর্শনা উপজেলার হালদারপাড়া আমবাগান থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং শ্যামকুড় বিওপির টহল দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া মাঠ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। ২৯ মার্চ রোববার সকাল আটটার দিকে ঝিনাইদহ সরকারি ভেটেরীনারি কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৫১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত হলো, সবুর হোসেন (৫০) ও জিন্নাত মোল্যা (২৮)। তাদের দু’জনার বাড়ি ফরিদপুর জেলায়।ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার রেলপাড়ার ওয়াহিদুল ইসলাম মালিকের ছেলে মালিক তানভির ইসলাম (৩৮) ও গুলশানপাড়ার আবদুল জব্বারের ছেলে হৃদয় (২৫) কে ৭৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজাসহ গ্রেফতার করে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ীতে মাদক বহন করে চুয়াডাঙ্গা হতে ঝিনাইদহ হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে ঝিনাইদহ সরকারি ভেটেরীনারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া ২৮ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী ও রাজাপুর বিওপির বিওপির টহল দল পৃথক দু’টি অভিযানে ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে। এদিকে ২৭ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপির টহল দল দর্শনা উপজেলার আকন্দবাড়ীয়া থেকে ২৬ বোতল ও পলিয়ানপুর বিওপির টহল দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর মাঠ থেকে ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী বিজিবি ও র‌্যাবের দ্বায়িত্বশীল পর্যায়ে জানা গেছে, গেল বছরের ৩ ডিসেম্বর ঝিনাইদহের ৫৮ বিজিবি ২৫ হাজার ৯১৬ বোতল ফেনসিডিল, ২৫০২ বোতল ভারতীয় মদ, সাড়ে ৩ লিটার বাংলা মদ, ৫০ কেজি গাজা ও ইয়াবা ধ্বংস করে। ধ্বংস করা এসব মাদকদ্রব্য ওই বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রায় ৫৭ কিলোমিটার ভারতীয় বর্ডার রয়েছে। এরমধ্যে প্রায় ১১ কিলোমিটর রয়েছে কাটাতারবিহীন। ওই এলাকাজুড়ে রয়েছে কোদলা নদী। ঝিনাইদহ সীমান্তে মাটিলা, লেবুতলা, মোকদ্দাসপুর, সামান্তা, বাদ্দেরআটি, কচুরপোতা, বাঘাডঙ্গা, খোসালপুর, মাসলিয়া, আন্দুলিয়া, বন্নিশাহাপুর, শ্রীনাথপুর, জলুলী ও যাদবপুর সীমান্ত এলকা দিয়ে মূলত রাতের অন্ধকারে এসব মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ